জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও দুই দিনের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও দুই দিনের পরীক্ষা স্থগিত

ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। এই প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন