শাবিপ্রবি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছাত্রদলের কর্মসূচি

শাবিপ্রবি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছাত্রদলের কর্মসূচি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বুধবার দুপুর ২টায় একাডেমিক ভবন ই এর সামনে থেকে ভিসি ভবন পর্যন্ত মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে এ প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।

এ দিকে ক্যাম্পাসে দলীয় ব্যানারে সাময়িক নিষিদ্ধ রয়েছে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন। তবে নিষিদ্ধের কোনো প্রকার তোয়াক্কা না করেই বিশ্ববিদ্যালয়ে একের পর কর্মসূচি ছাত্রদল পালন করছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজও প্রশাসনের অনুমতি না নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।

সহকারী প্রক্টর ড. সাইফুল ইসলাম বলেন, ছাত্রদল প্রশাসনের অনুমতি ছাড়াই একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আজও তারা ক্যাম্পাসে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করেছে, অথচ এ জন্য আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট সকল দপ্তরে জানিয়েছি এবং খুব শিগগিরই এ নিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হবে।

এডি/জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন