নিউমার্কেটে কাপড় কেনাকে কেন্দ্র করে মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী

নিউমার্কেটে কাপড় কেনাকে কেন্দ্র করে মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী নিউমার্কেটে কাপড় কেনাকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিউমার্কেটের চাঁদনী চক মার্কেটের 'জেসমিন ফেব্রিকস' নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন ২০২৩-২০২৩-২৪ সেশনের দুই শিক্ষার্থী শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমান। তাদের দুজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী দর্শন বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ফারহান বলেন, আমি, আয়াজ এবং সমাজকল্যাণ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মাসরাত আপু ওই দোকানে কাপড় কিনতে যাই। কাপড় দামাদামি করার এক পর্যায়ে দোকানির দাবিকৃত দাম দিতে আমরা রাজি না হলে মাসরাতকে উদ্দেশ্য করে তারা অরুচিকর মন্তব্য করে।

এক পর্যায়ে "দোকান কর্মচারী বলে উঠে,- এসব ছোটলোক মার্কেটে আসে কীভাবে। তোদের কাছে কাপড় বেচবো না" এমন মন্তব্য করে বসে।

এ ঘটনায় ফারহান তার বন্ধু শাহেদ ও রূপককে ফোন করে ঘটনাস্থলে ডাকেন। এরপর শিক্ষার্থীরা বিষয়টির প্রতিবাদ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানের ম্যানেজার ও আশপাশের দোকানদাররা মিলে শিক্ষার্থীদের ‘চোর’ বলে চিৎকার শুরু করে এবং একপর্যায়ে তাদের ওপর হামলা চালায়।

এতে মাথায় এবং পায়ে আঘাত পেয়ে শাহেদুল ইসলাম, আয়াজুর রহমান গুরুতর আহত হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসার জন্য নেয়া হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের স্ট্যাট অফিস সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ বাদি হয়ে রাতে নিউমার্কেট থানায় মামলা করেন।

নিউমার্কেট থানা অফিসার ইনচার্জ একেএম মাহফুজুল হক বলেন, ইতোমধ্যে মিলন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চার জনের নাম লিস্ট করা হয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থলে সম্পূর্ণ সিসি টিভি ক্যামেরা রয়েছে। ভিডিও বিশ্লেষণ করে দ্রুতই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন