নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সামার সেমিস্টার-২০২৫ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতি সেমিস্টারে আয়োজিত এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম নতুন শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যার মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও একাডেমিক পরিবেশ সম্পর্কে পরিচিত হওয়ার সুযোগ পায়।

বিজ্ঞাপন

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ২১ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৭৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান জনাব আজিম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন