শাহ মখদুম হলে ভিপি-এজিএসে শিবির এগিয়ে, জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য

শাহ মখদুম হলে ভিপি-এজিএসে শিবির এগিয়ে, জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শাহ মখদুম হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঘোষিত হয় এ ফলাফল।

ঘোষিত ফলাফলে দেখা যায়- ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৭৩২ ভোট পেয়ে অন্যান্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন। এ হলে ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ১৭৩ ভোট।

বিজ্ঞাপন

জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্যের সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৬৭০। শিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ২৯৭ ভোট।

এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সালমান সাব্বির ৩৮৭ পেয়ে এগিয়ে আছেন। একই পদে ছাত্রদলের সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৬৮ ভোট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন