শেষ হলো ঢাবির ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ভর্তি পরীক্ষা

শেষ হলো ঢাবির ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার বেলা ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়। এর আগে সকালে কেন্দ্রে প্রবেশ করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তাদের সঙ্গে আসা অভিভাবকেরা ছিলেন কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য বসার স্থানে।

দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে 'ব্যবসায় শিক্ষা' ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০টি। প্রতি আসনের বিপরীতে লড়েছেন প্রায় ৪০ জন ভর্তিচ্ছু।

ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাড়াও বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...