জবিতে ভর্তি পরীক্ষা পরিচালনায় ১০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন

জবিতে ভর্তি পরীক্ষা পরিচালনায় ১০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ সদস্যের একটি কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করা হয়েছে। ভর্তি পরীক্ষা গ্রহণ, ভর্তি কার্যক্রম তদারকি এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের দায়িত্ব পালন করবে এই কমিটি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৫তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ অক্টোবর কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন— ট্রেজারার এবং কলা, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আইন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স ও চারুকলা অনুষদের ডিনদ্বয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটি দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার নীতিমালা ও সময়সূচি নির্ধারণসহ ভর্তি কার্যক্রমের সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন