ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস চ্যান্সেলর পদে কর্মরত ছিলেন।
একইসঙ্গে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামসুল আলমকে অব্যাহতি দিয়ে মূলপদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। সোমবার শিক্ষামন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়, যা মঙ্গলবার প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১১ ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, প্রো-ভাইস চ্যান্সেলর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে পাঁচ শর্তে নিয়োগ প্রদান করা হলো।
শর্তগুলো হলো- ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

