৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আজ

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আজ

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আজ বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশ হতে পারে। সোমবার সকালে পিএসসির সংশ্লিষ্ট দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, পিএসসি থেকে প্রায় ৪০০ ক্যাডার পদ বাড়িয়ে চূড়ান্ত সুপারিশ করার অনুমোদন চাওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে সেই প্রস্তাব উপদেষ্টা পরিষদে পাঠানো হয়। তবে উপদেষ্টা পরিষদ প্রস্তাব নাকচ করে দেয়। ফলে পদসংখ্যা বাড়ছে না।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেয়া হবে। এরমধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে পদসংখ্যা ৭৭৬টি। এছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাবে ৩০ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন