৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তির সংশোধনী দিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। গত রোববার ওই বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
সোমবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তির ৩.৫ উপ-অনুচ্ছেদে উল্লিখিত 'বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি' বাক্যটির পরিবর্তে 'বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি' বাক্যটি প্রতিস্থাপিত হবে।
আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৮তম (বিশেষ) বিসিএসের ভাইভা শুরু হবে আগামী ৬ আগস্ট সকাল ১০টায়। ওই দিন সহকারী ডেন্টাল সার্জন পদের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ১০ আগস্ট পর্যন্ত এ মৌখিক পরীক্ষা চলবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

