ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হচ্ছে।
এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। তবে অফিসের কার্যক্রমগুলো চলমান আছে।
প্রক্টর অফিস সূত্রে জানা যায়, শোক দিবস পালন উপলক্ষ্যে আজকে শুধু ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, শুক্রবার বাদ জুমা স্যার এ এফ রহমান হলে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেননা, সেদিন মৃত্যুর তৃতীয় দিন। এছাড়াও পতাকা অর্ধনমিত রাখা হবে কাল শুক্রবার।
গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় অর্ধ দিবস শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

