৪৮তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, ৪৮তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিপিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে তাদের পরীক্ষার কেন্দ্র ও আসন সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে পরীক্ষার্থীরা।
এতে আরও বলা হয়, আগামী ১০ জুলাই পরীক্ষার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোডের সুবিধা উন্মুক্ত করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

