সহকারী কৃষি কর্মকর্তা-সমমান পদের বাছাই পরীক্ষায় অংশগ্রহণকারী তিন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গ্রেপ্তাররা হলেন আব্দুল মালেক (৩২), সামিউল (২২) এবং আব্দুল মালেক (৩৪)।
এ বিষয়ে পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার উপসহকারী কৃষি কর্মকর্তা-সমমান পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষা চলাকালে তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিন ভুয়া পরীক্ষার্থীকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করা হয়।
আটক ভুয়া পরীক্ষার্থী আব্দুল মালেক পরীক্ষা চলাকালে মোবাইল দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক ব্যক্তিকে পাঠানোর চেষ্টা করেন।
এ ছাড়া বাকি দুই ভুয়া পরীক্ষার্থীকে ডিভাইসসহ আটক করা হয়। ভুয়া পরীক্ষার্থী সামিউলকে গেট দিয়ে প্রবেশের সময় এবং আব্দুল মালেককে পরীক্ষা চলাকালে হলে ডিভাইসসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

