আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

একাদশে ভর্তির ৪র্থ পর্যায়ের আবেদন শুরু ২১ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার

একাদশে ভর্তির ৪র্থ পর্যায়ের আবেদন শুরু ২১ সেপ্টেম্বর

একাদশ শ্রেণিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির ৪র্থ পর্যায়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ফল প্রকাশ হবে ২৪ সেপ্টেম্বর ৮টায়।

মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ ৪র্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন ও কলেজে ভর্তির সময় বাড়ানো হয়েছে।

৪র্থ পর্যায়ের শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন করতে হবে ২৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। কলেজে ভর্তি হতে হবে ২৮ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইট (https://www.xiclassadmission.gov.bd) পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...