১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সব মাদরাসা প্রধানকে নির্দেশনা

১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সব মাদরাসা প্রধানকে নির্দেশনা
ফাইল ছবি

সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে নির্ধারিত ইমেইলে প্রতিবেদন পাঠাতে হবে।

বুধবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি সব মাদরাসা প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে চারটি কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়। এরমধ্যে লার্নিং উইথ হ্যাপিনেস (আনন্দময় শিক্ষা), স্বাস্থ্যে ও খাদ্যে অগ্রাধিকার, ফ্রি ওয়াই-ফাই চালু, ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন।

চিঠিতে বলা হয়, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের জন্য কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রণয়ন করা ১৮০ দিনের কর্মপরিকল্পনার কার্যক্রমগুলো বাস্তবায়ন করে বাস্তবায়ন প্রতিবেদন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর (planning.madrasah@gmail.com) ই-মেইল ঠিকানায় পাঠানো প্রয়োজন।

এমন পরিস্থিতিতে নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করে বাস্তবায়ন প্রতিবেদন পাঠানোর জন্য সব মাদরাসা প্রধানকে নির্দেশ দেয়া হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন