স্বাধীনতা দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মচারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নয়া বাজার এলাকায় এ উপহার বিতরণ করা হয়।
শিবিরের শাবিপ্রবি শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই চেষ্টা করে যাচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। মানবতার কল্যাণে কাজ করার। এরই ধারাবাহিকতায় শাবিপ্রবি শাখা শিবির বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করে।
মাসুদ রানা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আমাদের পরিবারেরই অংশ। তাদের অক্লান্ত পরিশ্রমে ক্যাম্পাস সচল থাকে। সম্মান ও কৃতজ্ঞতা জানাতে এবং ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আমরা এ উদ্যোগ নিই। এটি শুধু উপহার নয়, ভালোবাসা ও সম্প্রীতির প্রকাশ।
এ সময় শাখা শিবিরের সভাপতি তারেক মনোয়ারসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

