দাবি পূরণের আশ্বাসে ক্লাসে ফেরার ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

দাবি পূরণের আশ্বাসে ক্লাসে ফেরার ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

আন্দোলনরত কারিগরি শিক্ষাথীদের ৬ দফা দাবি পূরণের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এরইমধ্যে কিছু দাবি পূরণ হয়েছে এবং বাকিগুলো পূরণের কাজ চলছে বলে জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কার্যক্রম ও ভবিষ্যত কর্মপন্থা নিয়ে এই মতবিনিময় করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে সচিবের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আর কোন কর্মসূচিতে না গিয়ে ক্লাসেই থাকার ঘোষণা দিয়েছেন। মতবিনিময়ে উপস্থিত আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে শাহজাদা আহমেদ এই ঘোষণা দেন।

এর আগে ৬ দফা দাবিতে অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন তারা। একপর্যায়ে কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরে যান তারা।

এ শাহজাদা আহমেদ বলেন, সচিবের আশ্বাসে সন্তুষ্ট হয়েছি। দাবিগুলো বাবস্তবায়নের আশ্বাসে আস্থা রেখেই আমরা ক্লাসে ফিরবো। আপাতত আর কোন কর্মসূচিতে আমরা যাচ্ছি না। তারা আগেই ক্লাসে ফিরে গেছেন বলেও উল্লেখ করেন শাহজাদা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন