ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিনে আরও ২২ জন প্রার্থী ফরম নিয়েছেন।
এর ফলে তিন দিনে মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যার মধ্যে ৭ জন ইতোমধ্যে ফরম জমা দিয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বিকেলে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এই তথ্য জানান।
তফসিল অনুযায়ী, আগামী ১৯ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ২১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ এবং ২৫ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

