আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা মঙ্গলবার

ঢাবি সংবাদদাতা

ডাকসু নির্বাচনের  তফসিল ঘোষণা মঙ্গলবার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ তফসিল প্রকাশ করবে ঢাবি প্রশাসন।

সোমবার ডাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহাম্মদ জসিম উদ্দিন আমার দেশকে বলেন, ‘আমরা তফসিল ঘোষণার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভোটার তালিকাও প্রস্তুত হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটলে মঙ্গলবার বিকেল ৪টায় আমরা তফসিল ঘোষণা করবো।’

বিজ্ঞাপন

‘আগামীকাল শুধুমাত্র কেন্দ্রীয় ছাত্র সংসদ নয়, সঙ্গে সঙ্গে ১৮টি আবাসিক হল সংসদের নির্বাচনী তফসিলও ঘোষণা করা হবে।’

এর আগে গত ২০ জুলাই সিনেট ভবনে এক বৈঠকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণ হতে পারে বলে সম্ভাব্য পরিকল্পনা রয়েছে। তবে সুনির্দিষ্ট দিনক্ষণ তফসিল ঘোষণার সঙ্গেই জানানো হবে।

এবার ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলগুলোর বাহিরে মোট ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচনে স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত সেই নির্বাচন ছিল নানা আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে, আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক একটি ডাকসু নির্বাচন উপহার দেবেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন