তিন দফা দাবিতে রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

তিন দফা দাবিতে রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

বিভাগের সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জোহা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের দাবিগুলো হলো ফোকলোর বিভাগের নাম পরিবর্ধন/সংস্কার। যাতে বিষয়টির স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, পিএসসি ও ইউজিসিতে ফোকলোর বিষয়ের নাম সংযুক্ত করে কোড প্রদান নিশ্চিত করা, পরীক্ষার ফলাফল ১ মাসের মধ্যে প্রকাশ করা এবং নির্ধারিত সময়ে ক্লাস রুটিন প্রকাশ করা।

এ সময় এক শিক্ষার্থী বলেন, আমরা এর আগে ডিন স্যারের কাছে চিঠি দিয়েছি। তারা এটা নিয়ে মিটিং করেছে। সেখানে আমাদের বিভাগের শিক্ষকরা ও ডিন স্যার সম্মতি দিয়েছে কিন্তু কোনো সমাধান আমরা পাইনি। আমরা এমন দফায় দফায় আর বসতে চাচ্ছি না। আমরা চাই আজকের মধ্যে প্রশাসন থেকে সম্মতি বা আমাদের হয়ে একটা রায় দিক।

এর আগে ২২ মে সকাল ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে দাবির সাপেক্ষে ডিন অফিস বরাবর একটি চিঠি পাঠানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন