আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জাহিদ, সম্পাদক তানভীর

আমার দেশ অনলাইন

ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জাহিদ, সম্পাদক তানভীর

ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের (কুইন আইল্যান্ড) ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর হাসান।

শনিবার বিকেলে ঢাকা কলেজ ক্যাম্পাসে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে এ কমিটির অনুমোদন দেন উপদেষ্টা মন্ডলীর সদস্যরা। আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞাপন

কমিটির বাকি সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি হাবিব হাওলাদার শিহাব। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এখলাস উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইমন ও মো. সোহেল, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদ এবং দপ্তর সম্পাদক আয়মান ইসলাম ইব্রাহিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন