ধর্ষকের দ্রুত গ্রেপ্তার করে বিচার দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
গতকাল শনিবার দিবাগত রাত দেড়টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়। তারা রাত ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।
এ সময় তারা ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে’; ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস ’; ‘হলে হলে খবর দে, ধর্ষকদের কবর দে’; ‘চব্বিশ এর বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই' ইত্যাদি স্লোগান দিতে থাকে।
ইংরেজি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতী বলেন, গত কয়েকদিন যাবত দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটলেও সরকারের নিরব ভূমিকা আামদের ৭ বছরের নিরীহ আছিয়ার ধর্ষিত লাশ উপহার দিয়েছে। বিচার না হওয়ার কারণে আজকে গাজীপুরে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ৪৮ ঘণ্টার মধ্যে এসব ধর্ষককে গ্রেপ্তার করে কার্যকর ব্যবস্থা না নিলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচি দিব এবং ঢাকা-আরিচা মহাসড়ক ব্লক করে দিব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

