মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গত তিন বছরের মধ্যে এবার পাসের হার সবচেয়ে কম। একইভাবে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন।
সোমবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
ফল বিশ্লেষণে দেখা গেছে, এসএসসিতে এবার পাসের হার ৬২.২৫ শতাংশ, যা ২০২৫ সালে ছিল ৬৮.৪৫ শতাংশ; ২০২৪ সালে ছিল ৮৩.৪ শতাংশ।
ফল বিশ্লেষণ করে আরো দেখা যায়, এবার জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ২০২৫ সালে এ সংখ্যা ছিল এক লাখ ৩৯ হাজার ৩২ জন; ২০২৪ সালে ছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


