ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণা

ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হল শাখাসমূহের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৮টি হল শাখার এই নতুন কমিটিগুলো অনুমোদনের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

নতুন আহ্বায়ক কমিটি পাওয়া হলগুলো হলো—

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, মাস্টারদা সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, শেখ মুজিবুর রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, স্যার এ এফ রহমান হল, জগন্নাথ হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, রোকেয়া হল, শামসুন নাহার হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ–কুয়েত মৈত্রী হল ও কবি সুফিয়া কামাল হল।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব কমিটিতে মোট ৫৯৩ জন শিক্ষার্থী পদ পেয়েছেন। এর মধ্যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৫১ সদস্য, কবি জসীমউদ্দীন হলে ৪৩, মাস্টারদা সূর্যসেন হলে ৪৭, বিজয় একাত্তর হলে ৫৪, শেখ মুজিবুর রহমান হলে ৫৪, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬১, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৫৬, সলিমুল্লাহ মুসলিম হলে ১৮, স্যার এ এফ রহমান হলে ৩৯, জগন্নাথ হলে ৩৪, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৪৮, ফজলুল হক মুসলিম হলে ৩৬, অমর একুশে হলে ২৫, রোকেয়া হলে ৮, শামসুন নাহার হলে ৫, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৪, বাংলাদেশ–কুয়েত মৈত্রী হলে ৩ এবং কবি সুফিয়া কামাল হলে ৭ সদস্য রয়েছেন।

প্রতিটি হলে একজন আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও একজন সদস্য সচিবকে নেতৃত্বে রেখে কমিটি গঠন করা হয়েছে।

হল কমিটির নেতৃত্বে যারা—

* মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিজভী আলম, সদস্য সচিব জোবায়ের হোসেন।

* কবি জসীমউদ্দীন হল: আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওহেদ, সদস্য সচিব মেহেদী হাসান।

* মাস্টারদা সূর্যসেন হল: আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক লিয়ন মোল্যা, সদস্য সচিব মো. আবিদুর রহমান মিশু।

* বিজয় একাত্তর হল: আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুলতান মো. সাদমান সিদ্দিক, সদস্য সচিব সাকিব বিশ্বাস।

* শেখ মুজিবুর রহমান হল: আহ্বায়ক সাঈফ আল ইসলাম দীপ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিনভী মোশাররফ, সদস্য সচিব মো. সিহাব হোসেন (শাহেদ)।

* হাজী মুহম্মদ মুহসীন হল: আহ্বায়ক আবু জার গিফারী ইফাত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. তানভীর আহমেদ জিয়াম, সদস্য সচিব মনসুর আহমেদ রাফি।

* শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামসুল হক আনান, সদস্য সচিব শাহরিয়ার লিয়ন।

* সলিমুল্লাহ মুসলিম হল: আহ্বায়ক তাওহিদুল ইসলাম (তাইমুন), সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাকিব হোসেন, সদস্য সচিব সৈয়দ ইয়ানাথ ইসলাম।

* স্যার এ এফ রহমান হল: আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মেহেদী হাসান মুন্না, সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতি।

* জগন্নাথ হল: আহ্বায়ক মধুসূদন কুন্ডু হৃষীকেশ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিত্যানন্দ পাল, সদস্য সচিব প্রসেনজিৎ বিশ্বাস।

* ড. মুহম্মদ শহীদুল্লাহ হল: আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, সদস্য সচিব মো. জুনায়েদ আবরার।

* ফজলুল হক মুসলিম হল: আহ্বায়ক মো. আবিদ হাসনাত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বি এম ফাহিম শাহরিয়ার দীপ্ত, সদস্য সচিব মো. মেহেদী হাসান রুমী।

* অমর একুশে হল: আহ্বায়ক মো. আসাদুল হক আসাদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শাহনোমান জিওন, সদস্য সচিব আব্দুল হামিদ।

* রোকেয়া হল: আহ্বায়ক মোছা. শ্রাবণী আক্তার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শ্রাবন্তী হাসান বন্যা, সদস্য সচিব আনিকা বিনতে আশরাফ।

* শামসুন নাহার হল: আহ্বায়ক তায়েবা হাসান বিথী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিতু রানী সাহা, সদস্য সচিব রাবেয়া খানম জেরিন।

* শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: আহ্বায়ক মালিহা বিনতে খান (অবন্তী), সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস ইতি।

* বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল: আহ্বায়ক নওশিন নাহার অথি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শারমিন খান, সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস পুতল।

* কবি সুফিয়া কামাল হল: আহ্বায়ক তাওহিদা সুলতানা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকিয়া সুলতানা আলো, সদস্য সচিব তাসনিয়া জান্নাত চৌধুরী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন