জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরো ২০ শিক্ষক-কর্মকর্তা অবসরে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরো ২০ শিক্ষক-কর্মকর্তা অবসরে

চাকরিকাল ২৫ বছরপূর্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরো একজন শিক্ষক ও ১৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৯তম সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।

ধানমন্ডির নগর কার্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। রোববার প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ২৫ বছর চাকরিপূর্তিতে ঐচ্ছিক অবসর এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোন কর্মচারীকে অবসর প্রদান করার জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি সংবিধিতে অন্তর্ভুক্ত করে চাকরি সংবিধি সংশোধন করার প্রস্তাব গত বছরের ৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৩তম সভায় অনুমোদিত এবং ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে অনুসমর্থিত হওয়ায় ওই বিধি অনুযায়ী সিন্ডিকেট এসব শিক্ষক ও কর্মকর্তাকে অবসর প্রদান করে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট দুই দফায় ২৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। সবশেষ গত ২২ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ৯ জন কর্মকর্তাকে ২৫ বছর চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে পাঠানো হয়।

তারও আগে গত বছরের ১৭ ডিসেম্বর ২৬৫তম সিন্ডিকেট সভায় একজন শিক্ষক ও ১৯ কর্মকর্তাকে একই বিধি মোতাবেক বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন