নোবিপ্রবিতে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য দোয়া ও মতবিনিময়

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোবিপ্রবিতে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য দোয়া ও মতবিনিময়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এরপর জেলা সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ দোয়া ও সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে যাঁরা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় তিনি বলেন, ৫ সেপ্টেম্বর থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তখন সারাদেশেই একটা অস্থির অবস্থা বিরাজমান ছিল এবং প্রথম চ্যালেঞ্জ ছিল বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। আপনারা জানেন আমি দায়িত্ব গ্রহণ করার পরপরই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ক্লাস চালু করেছি এবং ১০ সেপ্টেম্বর থেকে পরীক্ষাও শুরু হয়েছিল। আমি যোগদানের পর অন্তর্বর্তী সময়ে যারা প্রশাসক ছিল সেই সকল সহকর্মীদের নিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য, পড়াশোনা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্বর সঙ্গে বিবেচনায় নেওয়ার চেষ্টা করেছি। যেহেতু শিক্ষার্থীরা দীর্ঘ একটা সময় ট্রমার মধ্য দিয়ে গেছে তাই আমরা চেষ্টা করেছি বিভিন্ন কর্মশালা এবং ট্রেনিং আয়োজনের মাধ্যমে তাদের মানসিক স্বাস্থ্যকে ট্রমাটাইজড অবস্থা থেকে উত্তরণ করার

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. গাজী মো. মহসিন।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- ডাক্তার বোরহান উদ্দিন, লিয়াকত আলী খান, মনিরুজ্জামান চৌধুরী, নাসির উদ্দিন বাদল, শামসুল হাসান মিরন, এমবি আলম, আকাশ মো. জসিম, মো. আজাদ ভুঁইয়া, তাজুল ইসলাম মানিক, আকবর হোসেন সোহাগ, শাহাদাত বাবুসহ আরও অনেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন