এসএসসি-এইচএসসির সময়সূচি নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার

এসএসসি-এইচএসসির সময়সূচি নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী

পরবর্তী এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি বিষয়ে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার বেলা ৩টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নেওয়ার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গতকাল বুধবার বিশেষজ্ঞ ও অংশীজনদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই পাবলিক পরীক্ষা ডিসেম্বরে না নেওয়ার পক্ষে মত দেন অংশীজনেরা। তারা পরবর্তী এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি জুনে নেওয়ার পক্ষে মত দেন বলে জানা গেছে।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন