আগামী ২৪ মে ঢাকায় শিক্ষা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন বনানীস্থ হোটেল সারিনায় বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ‘মাল্টি ডেস্টিনেশন এডুকেশন কার্নিভাল ২০২৫’-এ যুক্তরাজ্য, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ইউরোপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
এ মেলা থেকে শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে কোর্স নির্বাচন, স্কলারশিপ, ভিসা প্রসেসিং এবং ক্যারিয়ার অপশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। শিক্ষা মেলার আয়োজন করেছে আইইসিসি বাংলাদেশ।
মেলা চলবে সকাল ১১টা থেকে বিকেল ৫টা। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ ০১৮৮৫-৯৯০৯৯০। এ আয়োজনে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তবে, রেজিস্ট্রেশনের জন্য কোনো ফি লাগবে না।
রেজি: লিংক: https://forms.gle/GhvRChbogdNetrtx6
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

