খুলনার দুই বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই, বেতন-বোনাস হয়নি ১২০০ কর্মচারীর

খুলনার দুই বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই, বেতন-বোনাস হয়নি ১২০০ কর্মচারীর

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই। এক মাসেরও বেশি সময় ধরে এই দুই পাবলিক বিশ্ববিদ্যালয় অভিভাবকশূন্য থাকায় স্বাক্ষর হয়নি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন-বোনাস শিটে। এতে আসন্ন ঈদুল আজহা নিরানন্দের হয়ে ধরা দিয়েছে তাদের জন্য।

জানা গেছে, কুয়েট যাত্রা শুরু করে ২২ বছর আগে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো বেতন-বোনাসবিহীন ঈদ পালন করতে হচ্ছে সংশ্লিষ্টদের। এতে শিক্ষক-কর্মকর্তাদের চাপে পড়তে না হলেও হতাশা বিরাজ করছে কর্মচারীদের পরিবারে। সামান্য বেতনে চাকরি করা কুয়েটের প্রায় সাড়ে চারশ কর্মচারীকে চলতে হয় বেতনের অর্থ দিয়ে। এক মাস বেতন না হলে পরের মাসে চলতে হয় ধারদেনা করে। মে মাস গিয়ে জুন পড়লেও গত মাসের বেতন হয়নি। গত ১৯ মে থেকে ভিসিহীন চলছে কুয়েট। ২২ মে পদত্যাগ করেন অন্তর্বর্তীকালীন ভিসি অধ্যাপক ড. হযরত আলী। আজ বৃহস্পতিবার থেকে ঈদুল আজহার ছুটিতে যাচ্ছে কুয়েট। বেতন-বোনাস ছাড়াই ক্যাম্পাস ত্যাগ করতে হবে ১২০০ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে।

বিজ্ঞাপন

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহা বলেন, দুদিন আগে প্রতিষ্ঠান ছুটি হয়ে গেছে। আমরা বেতন-বোনাস দিতে পারিনি। দেশে পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, যারা নিজস্ব আইন দ্বারা চালিত হয়। আমাদের আইনে অস্পষ্টতার কারণে জটিলতা তৈরি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন