সরকারি কর্ম কমিশন- পিএসসির অধীন ৪৬তম বিসিএসের লিখিত (আবশ্যিক বিষয়) পরীক্ষা এবং ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার গণমাধ্যমের কাছে পিএসসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি (এমসিকিউ) টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) আগামী ৮ মে থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এতে আরো বলা হয়, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি (এমসিকিউ) টেস্ট আগামী ২৭ জুন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
দুই পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

