আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ড. সৈয়দা সুলতানা রাজিয়াকে চেয়ারম্যান করে আইইবির অকুপেশনাল সেফটি বোর্ড পুনর্গঠন

আমার দেশ অনলাইন

ড. সৈয়দা সুলতানা রাজিয়াকে চেয়ারম্যান করে আইইবির অকুপেশনাল সেফটি বোর্ড পুনর্গঠন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ‘দ্য অকুপেশনাল সেফটি বোর্ড অব বাংলাদেশ’ (ওএসবিবি) পুনর্গঠন করা হয়েছে। গত ১৬ মার্চ আইইবি সদর দপ্তর থেকে প্রকাশিত এক অফিস স্মারকের মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। আইইবি’র গঠনতন্ত্রের ৭৫.০০ ধারা অনুযায়ী এবং কেন্দ্রীয় কাউন্সিলের ৬৫২তম সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক এই বোর্ড পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত এই বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. প্রকৌশলী সৈয়দা সুলতানা রাজিয়া।

সদস্য বিশিষ্ট এই উচ্চপর্যায়ের বোর্ডে দেশের প্রথিতযশা প্রকৌশলী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির দুইজন ভাইস-চেয়ারম্যান যথাক্রমে অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল এবং প্রকৌশলী মো. আল-ইমরান হোসাইন। সদস্য-সচিব অধ্যাপক ড. প্রকৌশলী মো. ইকবাল হোসাইন। বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. প্রকৌশলী এম. শামীম জেড বসুনিয়া, অধ্যাপক ড. প্রকৌশলী আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয়-সহ আরো অনেকে।

বিজ্ঞাপন

পেশাজীবী ও সরকারি প্রতিনিধি প্রকৌশলীদের পাশাপাশি এই বোর্ডে পদাধিকারবলে সদস্য হিসেবে রাখা হয়েছে শিল্প সচিব, শ্রম ও মানবসম্পদ সচিব, এফবিসিসিআই সভাপতি, সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন সভাপতি এবং কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি অথবা তাদের মনোনীত প্রতিনিধিদের ।

আইইবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নূর আমিন স্বাক্ষরিত এই আদেশে আশা প্রকাশ করা হয় যে, বোর্ডের সম্মানিত সদস্যগণ তাদের মেধা ও শ্রমের মাধ্যমে প্রকৌশলীদের পেশাগত মান ও মর্যাদা আরো সমৃদ্ধ করবেন। আইইবির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এই বোর্ড কার্যকর ভূমিকা পালন করবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...