ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও গরু বোঝাই ট্রাকের সংঘর্ষে ২জন নিহত ও ৩জন আহত হয়েছেন। এ ঘটনায় ১টি গরু মারা যায় এবং ৫টি গরু আহত হয়েছে।
শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে গরুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস সড়কে একটি যাত্রীবাহী বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন। দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে।
নিহতদের মধ্যে গরু ব্যবসায়ী হানিফ (৩০), এবং ট্রাক চালক আলমগীর (৩০) ঘটনাস্থলে নিহত হয়েছে বলে স্থানীয়রা জানায়।
দুর্ঘটনায় একটি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং ৫টি গরু আহত হয়েছে ।
নাওজোড় হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ জাফর আলী খান জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
লাশ তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত অপর ৩জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-1e9ec1.jpg)