জকসু নির্বাচন

ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা

ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাট্যকলা বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিশোর আনজুম সাম্য। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রশক্তির সভাপতি মো. ফয়সাল মুরাদ। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ইতিহাস বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিন মিয়া।

২০ সদস্যের এই প্যানেলে আরও রয়েছেন—শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মেহেরুন্নেসা হিমু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ইমরান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক তারেক সাদিদ, আইন ও মানবাধিকার সম্পাদক জিহাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিনুর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. রাতুল হাসান, ক্রীড়া সম্পাদক ফেরদাউস সোহান, পরিবহন সম্পাদক মুশফিক, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক ফেরদাউস শেখ এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক আমিনুল।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে লড়বেন কামরুল হাসান রিয়াজ, হাসান মাহমুদ সাজ্জাদ, হাসান মাহমুদ সাকিব, অর্ণা, জাবির খান, সজীব মৃধা ও পিয়ারুল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন