চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআইয়ের তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জন্দ করা হয়েছে।
সোমবার সকাল ৯টা ১৪ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রীদের তল্লাশিকালে এসব পণ্য উদ্ধার করা হয়। অভিযানে তিন যাত্রীর কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় মোট ১ হাজার ৮০২ কার্টুন বিদেশি সিগারেট এবং ১৩টি আইফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের মধ্যে প্লাটিনাম, মন্ড ও ইএসএসই লাইট ব্র্যান্ডের সিগারেট রয়েছে।
এ ঘটনায় জড়িত তিন যাত্রী হলেন মঈনুল আবদীন, আব্দুল মান্নান ও নুরুল আলম রিয়াদ। উদ্ধারকৃত পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা।
আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত হওয়ায় বিদেশি সিগারেট এবং ব্যাগেজ সুবিধার অতিরিক্ত হওয়ায় মোবাইল ফোনগুলো ডিএম মূলে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত পণ্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-b18cf0.jpg)