তখন স্পটে দেখলাম একটা শিয়াল ওর হাতে কামড়াচ্ছে: বললেন কুবি শিক্ষার্থী

তখন স্পটে দেখলাম একটা শিয়াল ওর হাতে কামড়াচ্ছে: বললেন কুবি শিক্ষার্থী

শনিবার দুপুর ১২ টার দিকে স্থানীয় একজন লোক বলল যে, ম্যাজিক প্যারাডাইস পাশে একটা বাচ্চার লাশ পাওয়া গেছে। তো এইটা শোনার পর আমরা চার-পাঁচজন দৌড়ে আসছি। আসে দেখলাম যে বাচ্চাটা মেমের সন্তান। আর তখন স্পটে দেখলাম যে একটা শিয়াল ওর হাতে কামড়াচ্ছে। তখন এইগুলা দেখে আসলে আমরা নিজেদের সামলে রাখতে পারি নাই।

বিজ্ঞাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম আরো বলেন, আমরা সকাল থেকে বের হয়েছি পনেরো-বিশ জন। অপ্রীতমকে খুঁজে বের করার জন্য চেষ্টা করতেছিলাম। তখন স্যাররা দেখলাম যে দক্ষিণ মোড়ে দাঁড়াইয়া আছে। তখন আমাদেরকে বললো সবাই একসাথে যাতে খুঁজে বের করি। আমরা এদিক সেদিক যাওয়ার পরে, ক্যামেরা চেক করছিলাম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপর ১২টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে অবস্থিত সানন্দা এলাকায় একটি টিলায় গিয়ে মেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের নিথর দেহ ।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের সন্তান। নিষ্পাপ এই কিশোরের এমন অকাল মৃত্যৃর খবরে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে।

এই ঘটনা এখনো পর্যন্ত পুলিশ চারজনকে আটক করেছে বলে জানিয়েছেন ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন