প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণের অভিযোগ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য ও মেধাবী প্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ইসলামী ছাত্রশিবির। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

বিজ্ঞাপন

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে শাখা সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে যেভাবে মেধাবী শিক্ষার্থীদের বাদ দিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হতো, বর্তমান নিয়োগ প্রক্রিয়াতেও একই ধরনের ছায়া দেখা যাচ্ছে। তাই দলীয়করণ বন্ধ করে শতভাগ যোগ্যতা ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তারা।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাফি বলেন, শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে মেধাবী শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে। এনটিআরসিএ ও ভাইভায় নম্বর বাড়িয়ে বা কমিয়ে কারচুপির মাধ্যমে বৈষম্য তৈরি করার অপচেষ্টা মেনে নেওয়া হবে না। ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল মেধার মূল্যায়ন। তাই অবিলম্বে কোনো প্রকার হয়রানি ছাড়া উত্তীর্ণ সকল যোগ্য প্রার্থীকে মেধানুসারে নিয়োগের ব্যবস্থা করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন