ক্রোয়েশিয়ায় এক আইসক্রিম বিক্রেতার আচরণে ফুটে উঠেছে ফিলিস্তিনের প্রতি ভালেবাসা। সম্প্রতি ক্রোয়েশিয়া ভ্রমণে থাকা ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের মেয়ের কাছে আইসক্রিম বিক্রি করতে অস্বীকৃতি জানান ওই আইসক্রিম বিক্রেতা। কারণ, তিনি বুঝতে পেরেছিলেন—মেয়েটি ইহুদি।
এই সপ্তাহে বেইত হাপোডিয়াম কর্তৃক প্রকাশিত ‘হাইদা’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে বেনেট এ তথ্য জানান।
তিনি বলেছেন, ক্রোয়েশিয়ায় এক বিক্রেতা তার মেয়েকে আইসক্রিম দিতে অস্বীকার করেন, কারণ তিনি ইসরাইলি তা বুঝতে পেরেছিলেন।
ক্রোয়েশিয়ার উপকূলে কাটানো এক পারিবারিক ছুটির কথা স্মরণ করে বেনেট বলেন, সেখানে তার মেয়ে অ্যাবিগেল লাইনে দাঁড়িয়ে তার অর্ডার তৈরি হওয়ার জন্য অপেক্ষা করছিল, এবং এরপর তাকে জিজ্ঞাসা করা হয় সে কোথা থেকে এসেছে।
অভিযোগ অনুযায়ী, অ্যাবিগেল যখন জানায় যে সে ইসরাইল থেকে এসেছে, তখন বিক্রেতা উত্তর দেয়, ‘ইসরাইলিদের জন্য কোনো আইসক্রিম নেই,’ এরপর আইসক্রিমটি ছিনিয়ে নিয়ে, সেটি ভেঙে গুঁড়ো করে ডাস্টবিনে ফেলে দেয় এবং তাকে চলে যেতে বলে।
সূত্র: ইয়েনি শাফাক
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


