দুই সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ।
শনিবার দুপুরে হাজী মুহাম্মদ মুহসিন হলের প্রাধ্যক্ষের কক্ষ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে অনুভূতি জানাতে গিয়ে সাইফুল্লাহ বলেন, আমার বড় মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে ফরম নিয়েছি। এটি আমার জন্য একটি স্মৃতি হয়ে থাকবে। আমি চাই, ডাকসুর গুরুত্ব কয়েক প্রজন্ম পরেও জীবন্ত থাকুক।
তিনি আরো বলেন, ডাকসু নির্বাচনের ঐতিহ্য নিয়মিত ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হোক। যাতে আমার ছেলে-মেয়ের প্রজন্মও কোনো বাধা ছাড়াই ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে পারে।
সাইফুল্লাহ মনে করেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ডাকসুর নির্বাচন জুলাই অভ্যুত্থানের ফসল হিসেবে পুনরায় শুরু হয়েছে। তিনি বলেন, এটা আমাদের কাছে স্বপ্নের মতো। নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন হবে বলে আমি আশাবাদী। হাজী মুহসিন হল সংসদ নির্বাচনে আমি সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

