চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাসান মিয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাসান মিয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার হাসান মিয়া।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে যোগদান করেন। এ সময় সদ্য সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, রেজিস্ট্রার দপ্তরের বিভিন্ন শাখার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাসান মিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে তিনি রেজিস্ট্রার দপ্তরের শাখাপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিজ কার্যালয়ে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম দক্ষতা, জবাবদিহি ও সমন্বয়ের মাধ্যমে পরিচালনায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ আন্তরিকতার আশ্বাস দেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে শুভেচ্ছা জানান এবং তাঁর সফল দায়িত্ব পালনা কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন