বিইউবিটি’র ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত

বিইউবিটি’র ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)-এর ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর শের-ই-বাংলা নগরের বিসিএফসিসিতে। সোমবার ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান হয়েছে।

বিজ্ঞাপন

এতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব ও গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

সমাবর্তনে বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী স্বাগত বক্তব্য রাখেন। তিনি গ্র্যাজুয়েটদের একাডেমিক সাফল্যের জন্য অভিনন্দন জানান।

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইউবিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. শামসুল হুদা, এফসিএ। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।

সমাবর্তনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল স্নাতকদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক ও ক্রেস্ট প্রদান করা হয়। এবারের সমাবর্তনে চ্যান্সেলর’স গোল্ড মেডেল অর্জন করেন এমবিএ-এর ৪৮তম ইনটেকের শিক্ষার্থী ইশরাত জাহান।

চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ গোল্ড মেডেল লাভ করেন এমএসসি ইন ইকোনমিকস -এর ৩৮তম ইনটেকের শিক্ষার্থী লাবিবা ফেরদৌস এবং উপাচার্য গোল্ড মেডেল লাভ করেন বিবিএ-এর ৪৫তম ইনটেকের শিক্ষার্থী রাবেয়া আফরিন মীম।

স্বর্ণপদক ও ক্রেস্ট প্রদান শেষে সমাবর্তনের সভাপতি অধ্যাপক ড. এস এম এ ফায়েজ তার বক্তব্য প্রদান করেন।

এছাড়া বিইউবিটি ট্রাস্ট বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক, ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ফ্যাকাল্টি মেম্বার, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবর্তনের আনুষ্ঠানিকতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন