ঢাকা কলেজ কালচারাল ক্লাবের উদ্যোগে ‘লিট এ্যান্ড ক্যাম’ ফেস্ট অনুষ্ঠিত

প্রতিনিধি, ঢাকা কলেজ

ঢাকা কলেজ কালচারাল ক্লাবের উদ্যোগে ‘লিট এ্যান্ড ক্যাম’ ফেস্ট অনুষ্ঠিত

ঢাকা কলেজ কালচারাল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে থার্ড লিট এ্যান্ড ক্যাম ফেস্ট উইথ ডিজিটাল আর্ট ক্যাম্প। রোববার (৩ মে) দুপুর ২টায় কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ ফেস্টটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালচারাল ক্লাবের আহ্বায়ক এবং কলেজর ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী খোর্শেদ তালাত বানু। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আদনান হোসেন, প্রভাষক কোহিনুর আক্তারসহ ক্লাবের সদস্য ও বিভিন্ন কলেজ থেকে আগত প্রতিযোগীরা 

বিজ্ঞাপন

ফেস্টে তিন ধাপে তিনটি "কুইজ ব্যাটেল" অনুষ্ঠিত হয়। এর আগে অনলাইনে ফটোগ্রাফি, কবিতা লিখন, বই পাঠ, আবৃত্তিসহ এগারোটি সেগমেন্টে প্রায় ৩৫০ শিক্ষার্থী নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ ব্যাটেল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, আমাদের এই ফেস্টের মূল প্রতিপাদ্য ছিল ক্ষুদ্র নিগোষ্ঠি ও উপভাষা। ঢাকা কলেজ কালচারাল ক্লাব বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করার চেষ্টা করে এবং এই চেষ্টাটাকে কিভাবে বাস্তবে সবার সামনে আনা যায় সেই লক্ষ্যে কাজ করে। অনলাইন মাধ্যমে যে পুরো বাংলাদেশকে একটা প্লাটফর্মে সংযুক্ত করা যায় তার লক্ষ্যে আমরা প্রত্যেক বছর এই ফেস্টটি আয়োজন করব। 

ফেস্টে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, এই ফেস্টে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। কুইজ ব্যাটেল সেগমেন্টটা আমার অনেক ভালো লেগেছে। 

ক্লাবের মোডারেটর কোহিনূর আক্তার বলেন, আমরা যা ভাবি আমরা যা চিন্তা করি তার সবটাই কিন্তু সংস্কৃতি। সংস্কৃতি মানে শুধু আমার সংস্কৃতি না সংস্কৃতি মানে সবার সংস্কৃতি।  সংস্কৃতি ধারণ করা  অনেক বড় একটা ব্যাপার কারণ আজকে এই জায়গায় যারা আছে  তারাই নেতৃত্ব দিবে, দেশ চালাবে, পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। এই চেতনা  ধারণ করে সংস্কৃতিকে দৃঢ় সম্মান দিয়ে শিক্ষার্থীরা যদি চলতে পারে তাহলে বিশ্বাস করি আগামীর পৃথিবী অনেক ভালো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...