পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি বেড়ে ৫৯২, বসবাস করছে ৭ লাখের বেশি ইহুদি

পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি বেড়ে ৫৯২, বসবাস করছে ৭ লাখের বেশি ইহুদি
ছবি: রয়টার্স

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২টিতে দাঁড়িয়েছে। এসব অবৈধ বসতি ও ফাঁড়িতে ৭ লাখের বেশি ইসরাইলি বসবাস করছেন। ফিলিস্তিনি সরকারের একটি সংস্থা কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, জুলাইয়ের শেষ নাগাদ অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে মোট ৭ লাখ ৮০ হাজার ইসরাইলি বসতি স্থাপনকারী বসবাস করছিলেন। তাদের মধ্যে ৩ লাখ ৩৬ হাজার জন পূর্ব জেরুজালেম শহরে বসবাস করেন।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি এই কমিশন জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের ৪২ শতাংশ এলাকা বর্তমানে ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে।

ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে। এরপর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ বলে মনে করে।

কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিম তীরজুড়ে ইসরাইলি বসতির বিস্তার অব্যাহত রয়েছে। এসব বসতিতে বিপুলসংখ্যক ইসরাইলি নাগরিকের বসবাসের পাশাপাশি ওই অঞ্চলের বড় একটি অংশ ইসরাইলের নিয়ন্ত্রণে থাকায় ফিলিস্তিনিদের ভূখণ্ড ও ভবিষ্যৎ রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি আরো জটিল হয়ে উঠছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন