শাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে জাতীয় ছাত্রশক্তির দোয়া মাহফিল

প্রতিনিধি, শাবিপ্রবি

শাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে জাতীয় ছাত্রশক্তির দোয়া মাহফিল

মহান জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয় ছাত্রশক্তি, শাবিপ্রবি শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল শেষে জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার সদস্য সচিব রিয়াজ হোসেন রিমন বলেন, “দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনামল থেকে গোটা জাতিকে মুক্ত করতে ২০২৪ সালের জুলাই আন্দোলনে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, সেই সব শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় আমরা এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। জুলাইয়ের শহীদ ও আহতদের জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জাতীয় ছাত্রশক্তি প্রতিশ্রুতিবদ্ধ।”

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন