আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাকসু নির্বাচন

অনিয়মের অভিযোগে দুই হলে ভোটগ্রহণ বন্ধ

স্টাফ রিপোর্টার

অনিয়মের অভিযোগে দুই হলে ভোটগ্রহণ বন্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে শহীদ তাজউদ্দিন আহমদ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ভোটগ্রহণ বন্ধ করেছে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অনিয়ম-কারচুপির অভিযোগ ভোটগ্রহণ কন্ধ করে। এ সময় হল হল প্রভোস্টের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হতে দেখা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ব্যালট পেপারে একজনের ছবির জায়গায় আরেকজনের ছবি বসিয়ে খুব সহজে ভোট কারচুপি করা যাবে। এছাড়াও ভোটারদের হাতে ভোট দেয়ার পর অমোচনীয় কালিও দেয়া হচ্ছে না। তাই বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। এ কারণে ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...