পহেলা বৈশাখে ঢাবিতে লুঙ্গি মিছিল

পহেলা বৈশাখে ঢাবিতে লুঙ্গি মিছিল

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ভালো কাজের হালখাতা', ঢাকা গেট অভিমুখে 'লুঙ্গি মিছিল' ও রাজু ভাস্কর্যের পাশে 'ফ্যাসিস্ট প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ' এবং পায়রা চত্বরে 'মাইম প্রদর্শনী' হয়েছে।

সোমবার সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ ও এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন এ আয়োজন করে। এতে নানান বয়সের শিশু কিশোর যুবক-যুবতী বৃদ্ধ সবাই ভালো কাজের হালখাতায় নতুন বছরের কিছু ভালো উইশ এবং খারাপ বর্জনের উইশগুলো লিখেছে।

বিজ্ঞাপন

প্রতিবাদ মুক্ত প্রথম এই নববর্ষের আনন্দ সবার কাছে ছড়িয়ে দিতে উদ্যোগ নেয়া হয়।

বাংলার প্রাচীন হালখাতা অনুষ্ঠানকে শহুরে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে মূলত ভালো কাজের হালখাতা অনুষ্ঠানটির আয়োজন।

বাংলার সাধারণ মানুষের পোশাককে স্মরণ রাখতে লুঙ্গি মিছিলের আয়োজন করা হয়। আর জুলাইয়ের স্পিরিট কে ধারণ করা এবং পরবর্তী বাংলাদেশ যেন প্রতিবাদ মুক্ত বাংলাদেশ হয় তা জারি রাখতে ফ্যাসিস্টের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপের আয়োজন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন