বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ মো. রাজিব খান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এ সময় পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

রোববার রাত ৯টার দিকে পিরোজপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে রাজিবকে আটক করে পুলিশ। রাজিবের বসতঘরে তল্লাশি চালিয়ে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে পাঁচটি মামলা রয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন