অটোরিকশায় পুলিশের নামে চাঁদা আদায়ের অভিযোগে সীতাকুণ্ডে দুই যুবক আটক

অটোরিকশায় পুলিশের নামে চাঁদা আদায়ের অভিযোগে সীতাকুণ্ডে দুই যুবক আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে সিএনজিচালিত অটোরিকশায় পুলিশের নামে চাঁদা আদায়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুবেল আফরাদ ছিন্নমূল ও আলীনগর এলাকার একটি সিএনজি স্ট্যান্ড থেকে সাগর ওরফে কালু (২৪) ও হৃদয় (২৭) নামের দুই যুবককে আটক করেন। পরে তাদের সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়। আটক সাগর জঙ্গল ছিন্নমূল এলাকার আনোয়ার মিয়ার ছেলে এবং হৃদয় একই এলাকার চুনু মিয়া ওরফে মিলনের ছেলে।

বিজ্ঞাপন

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুবেল আফরাদ বলেন, থানা পুলিশের নামে চাঁদা আদায়ের অভিযোগে দুইজনকে সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, দুজনকে দণ্ডবিধির ১৫১ ধারায় সন্ধিগ্ধ আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। তবে আসামিদের কোনো ছবি পুলিশের কাছে নেই।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন