হুইলচেয়ারে এসে ভোট দিলেন মেঘমল্লার বসু

হুইলচেয়ারে এসে ভোট দিলেন মেঘমল্লার বসু

ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি হুইলচেয়ারে করে একজন সহযোগীর সহযোগিতায় কেন্দ্রে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

ভোট দেওয়া শেষে কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেঘমল্লার বসু। এটা তার জীবনে দেওয়া প্রথম ভোট জানিয়ে তিনি বলেন, জীবনে প্রথম ভোট দিতে পেরে অসাধারণ লাগছে। গত ডাকসু নির্বাচনে ৬ ঘণ্টা দাঁড়িয়ে থেকেও লাইন জ্যামিংয়ের কারণে আমি ভোট দিতে পারিনি। আর এবার এসেই আমি ভোট দিতে পেরেছি। এই ভোট দিতে পারাটাই জুলাই অভ্যুত্থানের বড় পাওয়া।

এ সময় শিক্ষার্থীদেরে ভোট কেন্দ্রে আসার অনুরোধ জানিয়ে মেঘমল্লার বসু বলেন, যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু ভোট দিতে আসেন প্লিজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন