অতিমাত্রায় পলিটিক্স বিশ্বাস করে না ছাত্রশিবির: সাদ্দাম

অতিমাত্রায় পলিটিক্স বিশ্বাস করে না ছাত্রশিবির: সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ছাত্রশিবির অতিমাত্রায় পলিটিক্স বিশ্বাস করে না। আমাদের অজস্র কাজের মধ্যে রাজনীতি ছোট একটি অংশ। আমরা দলাদলি, মারামারি, খুনাখুনি চাই না।

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত গণইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সেক্রেটারি জেনারেল বলেন, আমরা আরও শতশত কাজ করি। ছাত্রকল্যাণসহ আমরা বিভিন্ন উন্নয়নের কাজ করি। দেশ-জাতি ও মুসলিম উম্মাহর জন্য কল্যাণকামী মানুষ তৈরির প্রতিষ্ঠান হলো ছাত্রশিবির। এই সংগঠনে এলে নৈতিকতা, সততা, কর্তব্যপরায়ণ ও বিশ্বস্ততা সমৃদ্ধ মানুষ তৈরি হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। গণইফতারে বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন।

উল্লেখ্য, টানা ২০ দিন গণইফতার কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দাওয়া সংগঠন মিনার। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ও ছাত্রীদের আবাসিক হলে গণইফতারের ব্যাবস্থা করা হয়। এতে প্রতিদিন প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন