স্নাতকের সনদ তুলতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেত্রী। রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের নিচ থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা।
আটক ওই ছাত্রলীগ নেত্রীর নাম আফিয়া আনজুম সুপ্তি। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আটক ছাত্রলীগ নেত্রী আফিয়া বলেন, আমাকে ২০২৩ সালের আগস্টে অভ্যন্তরীণ প্রতিহিংসার কারণে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। আমি ছাত্রলীগের রাজনীতির সাথে এখন জড়িত না। আমি ৭১কে ধারণ করি, এটাই আমার রাজনীতি। আমি সনদ উঠাতে আসলে আমাকে কয়েকজন ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। পরে এখানে এসে কোনো শিক্ষককে না পেলে আমি চলে যেতে চাই। তখন গেট থেকে আমাকে আবার প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

